নবাবগঞ্জে সেইফ এর অবহিতকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : দেশের আর্থসামাজিক টেকসই উন্নয়নে সামাজিক প্রচারাভিযান করার লক্ষ্যে অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগে প্রকল্প বাস্তবায়নে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইফ) এর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ে ঢাকার নবাবগঞ্জে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ কর্মশালা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিক নুর আলম, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম, ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, স্থানীয় সংবাদকর্মী বিপ্লব ঘোষ, কাজী সোহেল, সাদের হোসেন বুলু, শাহিনুর রহমান, ফিরোজ হোসেন, সেইফ এর ওয়ার্কসপ ফ্যাসিলিলেটর জিয়াউদ্দিন আহমেদ, সোস্যাল মার্কেটিং অফিসার খুরশিদ আলমসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *