দোহারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালদের অভিযান

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বুধবার (৩১ মার্চ) উপজেলার জয়পাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি মুদি দোকানের মালিককে আর্থিক জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাথে ব্যবসায়ীদের ভোজ্যতেল, চিনি, মসলা ইত্যাদি নিত্যপণ্য প্রয়োজনীয় তুলনায় অতিরিক্ত মজুদ না করা এবং অতিরিক্ত দাম না রাখার অনুরোধ করেন তিনি। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *