দোহারে নারিশা বাজার বণিক সমিতির জীবানু নাশক স্প্রে কার্যক্রম

ইমরান খান রাজ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা জেলার দোহার উপজেলার নারিশা বাজার বণিক সমিতির উদ্যোগে জীবানু নাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। সোমবার (২০ এপ্রিল) সকালে নারিশা বাজারের প্রায় বেশিরভাগ দোকানগুলোতে এই জীবাণু নাশক স্প্রে করা হয়।

এসময় উপস্থিতি ছিলেন নারিশা বাজার বণিক সমিতির সভাপতি শেখ শাহিন, সাধারণ সম্পাদক মো. শিবলু প্রমুখ।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতোমধ্যে সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষ্যে বেশিরভাগ দোকানের সামনে তিন ফুট দুরত্বের বৃত্ত চিহ্ন করে দেয় অত্র বাজার কমিটি। এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সভাপতি শেখ শাহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *