দোহারে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহারে নারায়ণগঞ্জ থেকে ফেরত এক ব্যক্তি করোনায় আক্রান্ত বলে জানা গেছে৷ঐ ব্যক্তি দোহার উপজেলার মুকসুদপুরের মইতপাড়া গ্রামের বাসিন্দা। সাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, গত সোমবার রাতে ওই ব্যক্তি নারায়নগঞ্জ থেকে নিজ বাড়ি দোহারের মইতপাড়া গ্রামে আসার সময় সাইনপুকুর ফুলতলা এলাকায় চেকপোস্টে তাকে আটক করে।

এসময় থার্মাল স্ক্যানার দিয়ে তার শরীরের তাপামাত্রা মাপা হলে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তার শরীরে অতিরিক্ত তাপমাত্রা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তির শরীরে করোনা উপসর্গ বিদ্যমান থাকায় তার নমুনা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষায় ঐ ব্যক্তির শরীরে করোনা পজেটিভ আসে।

যেকারনে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়।
জানা গেছে, নারায়নগঞ্জের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন তিনি। সোমবার রাতে নারায়নগঞ্জ থেকে দোহারের বাড়িতে আসছিলেন। করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় বর্তমানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *