দোহারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট ৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে পক্ষে বিপক্ষে তাদের বক্তব্য প্রদান করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা. মো. মহিউল মিল্লাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, আমাদের চিন্তা, চেতনার জায়গা থেকে সৎ হতে হবে। ভালো চিন্তাকে ধারণ করতে হবে। ভালো খারাপের মানদ- তৈরি করতে হবে। খারাপকে ঘৃণা করার চেতনা আমাদের মধ্যে থাকতে হবে। এটা যখন আমরা ধারণ করতে পারবো, তখনই সমাজকে দুর্নীতি মুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন, জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকি, সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম বলেন, তোমাদের ভেতরে যে সুপ্ত চিন্তা রয়েছে। সেই চিন্তাকে মুছে দিও না। সেই চিন্তাকে ধারণ করে রেখো। কারণ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে। তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশন ও দোহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা সুপ্ত চিন্তাকে জাগ্রত করতে সহায়ক। তাই ভবিষতেও এ অনুষ্ঠান আয়োজনের ধারাবহিকতা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *