বিশেষ প্রতিনিধি, মো. সুজন হোসেন: ঢাকা জেলার দোহার উপজেলায় সনাতন র্ধমালম্বী সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব দুর্গাপুজা । বিগত বছরের চেয়ে এবছর উৎকন্ঠার মধ্যে দিয়ে পালিত হতে যাচ্ছে সনাতনদের এই মহা উৎসব । সকল প্রকার উৎকন্ঠা দূর করণে মাঠে তৎপর রয়েছে আইন শৃংখলার বাহিনির পাশাপাশি রাজনৈতিক দলগুলো । গত বুধবার থেকে শুরু হয় মন্দিরে মন্দিরে দুর্গাপুজা ।
দোহারে মোট ৪৪টি পুজা মন্ডপ রয়েছে, প্রত্যেকটি মন্দিরে রয়েছে এবার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এবং আগামী রবিবার প্রতিমা বির্ষজন দেওয়া হবে ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার লটাখোলা কুড়িবাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেন , সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান ।
এসময় তিনি নববাংলাকে জানান, দোহারে দুর্গাপুজা নির্বিঘ্নে যাতে উৎযাপন করতে পারে সেই লক্ষ্যে দোহার উপজেলা প্রসাশন সর্বদায় তৎপর রয়েছেন । পরিশেষে তিনি কোন প্রকার গুজবে আতংক না হওয়য়ারও আহ্বান জানান পুর্জা অয়োজকদের ।
লটাখোলা কুড়িবাড়ি সার্বজনীন পুজা আয়োজক কমিটির সভাপতি সুমন সূত্রধর জানান, আমরা পুজা নির্বিঘ্নে উৎসব পালন করতে চাই । এবং আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি মুসলিম ভাইদের নিকট সহাযোগিতা চাই ।
