দোহারে জার্মান বায়ার্ন মিউনিখ আ’লীগের সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক : জার্মান বায়ার্ন মিউনিখ শাখা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে নিজ এলাকায় ফিরে দোহারের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মো. সোহেল মিয়া। শনিবার সন্ধ্যায় ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়ায় তার নিজ বাড়িতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি) এর ছেলে ও  ঢাকা মহানগর উত্তর তেজগাঁও থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য শাফি মোদ্দাসের খান জ্যোতি।

এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন সংগঠণের নেতা কর্মীরা। এর আগে মোটরসাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে মিলে একসাথে কাজ করার অঙ্গীকার করেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন, মো. মিজানুর রহমান, পৌরসভা যুবলীগ নেতা ওয়াশিম চোকদার বাংলাদেশ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক আরমান হোসেন অপু, জার্মান বায়ার্ন মিউনিখ শাখা ছাত্রলীগের সভাপতি মো. শওকত হোসেন, চোকদার, দোহার উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি শেখ সাগর আহমেদ, সাধারণ সম্পাদক শেখ হৃদয় মাদবর, সাংগঠনিক সম্পাদক মো. আকাশসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *