দোহারে জার্মান প্রবাসীর উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় জার্মান প্রবাসী সোহেল মিয়ার অর্থায়নে বন্যাদুর্গত এলাকায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার ( ১৯ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নারিশা,সুতারপাড়া,মাহমুদপুর,নয়াবাড়ি ইউনিয়নে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
ত্রাণসামগ্রী বিতরণ কালে নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশের কেউ না খেয়ে মরবে না। তিনি আরও বলেন,বিএনপিসহ অন্যান্য দলের অনেকেই বড় বড় কথা বলে, আজ দেশের ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরাই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
প্রাক্তন মেম্বার হারুনুর রশিদের তত্বাবধানে ২য় দফায় তিন শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী, সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সাধারণ সম্পাদক হাবিব বেপারী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ- গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরমান হোসেন অপু, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান হোসেন, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *