দোহারে জাতীয় নাগরিক পার্টি ( NCP) কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:  সততা,  ঐক্য , অগ্রগতি এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৩ সদস্যের দোহার উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ কমিটি অনুমোদন করেন। কমিটিতে প্রধান সমন্বয়কারী হলেন রফিকুল ইসলাম।

এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দোহার উপজেলা সমন্বয় কমিটির তালিকা প্রকাশ করে এনসিপির দপ্তর। এ ছাড়াও আরও চারজনকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে উল্লেখ করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ৮ জনকে।

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন, আকাশ ইসলাম, শামসুদ্দিন মাষ্টার, হা. আ. ওয়াদুদ,
মোহা. আক্কেল আলি আবির।

কমিটির সদস্যরা হলেন, জাহিদুল ইসলাম,
আফসানা আক্তার শশী, মোঃ জাহিদ হাসান তপু, মনিরুল ইসলাম, রিপন বেপারী, সাইফুর রহমান, মো. মুহাইমিনুল ইসলাম, মাহফুজ রহমান |

আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এই কমিটির অনুমোদন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *