দোহারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল রা‌হিমঃ ঢাকার দোহারে জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের দোহার উপজেলা শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের দোহার উপজেলা শাখার আয়োজনে দোহার প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে দোহার উপজেলা জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের সভাপতি মাহমুদ নাহিদের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্টের সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।

এ সময় নবগঠিত সংগঠনের সভাপতি মাহমুদ নাহিদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্দম, সহ-সভাপতি কাজল সূত্রধর, রনি আহমেদ, একলাস শিকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হিরন মাদবর, সাংগঠনিক সম্পাদক হিরণ সরদার,প্রচার সম্পাদক তারা মিয়া,দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুব বিষয়ক সম্পাদক আব্দুল রাজ্জাক,মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা মোনা, কোষাধ্যক্ষ সাইফুল্লা খান ও সদস্য আজিজুল ইসলাম, সুরজ আলী, নাসির,আনোয়ার হোসেন,মোয়াজ্জেম,আনিসুর রহমান, মিঠু মাহমুদ,নাজমুল হুদা,লুতফুন্নাহার লতা,সিরজন কারালকে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *