দোহারে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন আলোচনাসভা ও নৌ র‌্যালি

নিজস্ব প্রতিবেদক : ‘করলে জাটকা সংরক্ষণ বাড়বে ইলিশের উৎপাদন’ এই স্লোগানকে সামনে নিয়ে ঢাকার দোহার উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধন, আলোচনাসভা ও নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ইলিশের টেকসই, স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করতে ও সকল শ্রেণির জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন।
শনিবার (১ এপ্রিল) সকালে উপজেলার মৈনটঘাট এলাকায় এ অনুষ্ঠানের উপ‌জেলা প্রশাসন ও উপ‌জেলা মৎস‌্য অ‌ফি‌স আ‌য়োজন  ক‌রে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বিএম মোস্তফা কামাল, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল,  কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ সেলিম রেজা, নবাবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা  কারিশমা আহমেদ, দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল আলম, কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় এসময় ১০ জন নিবন্ধিত জেলের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে ১০টি বকনা বাছুর বিতরণ করা হয় এবং বর্ণাঢ্য নৌ র‍্যালি ও জাটকা সংরক্ষণে পদ্মা নদীতে দোহার থানা পুলিশ ও নৌ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে প্রায় ২৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও বেড় জাল জব্দ করে তাৎক্ষণিক ধ্বংস করা হয়।
আলোচনাসভায় বক্তারা দেশের ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের গুরুত্ব অপরিসীম জানিয়ে জাটকা সংরক্ষণের জন্য দেশের আপামর জনসাধারণকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *