দোহারে জমকালো আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার বিলাসপুর হাজারবিঘা এলাকায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে এবং মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে যুব সমাজকে ধরে রাখতে হবে।
বিশিষ্ট সমাজসেবক মো. ফারুক মাহমুদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিলাসপুর ই্উনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদ চোকদার। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান শিকদার খোকন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সদস্য জয়নাল আবেদীন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, পৌর আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন সুরুজ, আওয়ামী লীগ নেতা বাশার মৃধা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে হাজার বিঘা ফ্রেন্ডস ক্লাব এবং হাজার বিঘা ড্রিম এলিয়েন ক্রিকেট দল। উক্ত খেলায় বিজয় লাভ করে হাজার বিঘা ফ্রেন্ডস ক্লাব।
এই শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডম এর চার্টার সভাপতি ও দোহার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *