দোহারে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় শাহজাহান (৪৫), হুমায়ূন (৩৪) সোহেল (৩০) ও জুলহাস আকন (৪৫) নামে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার চর লটাখোলা ও কাজীরচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামালের নের্তৃত্বে এসআই আল নূর তারেক, এএসআই নান্টু, কৃষ্ণ মজুমদার ও এএসআই মো. এরশাদ হোসেন সঙ্গীয় ফোর্সদের সহায়তায় উপজেলার চর লটাখোলা ব্রিজে চেকপোষ্ট বসিয়ে শাহজাহান, হুমায়ূন ও সোহেলকে ৩৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয় এবং জুলহাস আকনকে উপজেলার কাজীরচর এলাকা থেকে ২৬০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল জানান, আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *