মো.কামাল হোসেন: বৃহস্পতিবার সকালে ঢাকার দোহারে করোনা উপসর্গ নিয়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তি পশ্চিম সূতারপাড়া গ্রামের মো.হযরত বেপারী (৭০)। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম। স্বেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছে মো. সুলাইমান বেপারী, মাওলানা আব্দুল গফফার আল ফরিদী, আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া, মাওলানা যুবায়ের আহমাদ সাকী, মাওলানা ওমর ফারুক মো.আব্দুল মালেক মাওলানা ইসমাইল বিন খলিল।
