দোহারে করোনায় মৃত্যু দাফন করলো,স্বেচ্ছাসেবক টিম ইসলামি আন্দোলন বাংলাদেশ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা গ্রামের আব্দুল হাই (৭৫) নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
স্বেচ্ছাসেবক টিমের সহকারী সমন্বয়ক মাও. যুবায়ের আহমেদ সাকী জানান, মৃত ব্যক্তির ভাতিজা হাবিবুর রহমান আমাদেরকে লাস দাফনের খবর দেন। আমরা মারা যাওয়া খবর পেয়ে আমাদের টিমের সদস্যদের নিয়ে শুক্রবার রাতে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *