নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহারে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের (এডিপির) অর্থায়নে অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে ৪৬ জন অসহায় মানুষের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা ১ আসনের সাংসদ সালমান এফ রহমানের প্রশংসা করে বলেন, তার কারণেই দোহার-নবাবগঞ্জের অসহায় মানুষ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সুবিধা পাচ্ছে।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসেনসহ আরও অনেকে।
এর আগে ইউনিয়ন পর্যায়ে সেলাইমেশিন বিতরণ করা হয়।
