নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার এ,কে, কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে সকল অভিভাবকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাঈমা নাসরিন,সুব্রত পাল, বেলাল হোসেন,রাফিয়া আক্তার,শামিমা তাবাচ্ছুম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানিউল হুদা বলেন, এই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত লেখাপড়ার মান উন্নয়নে আমরা বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়ে থাকি। এর একটি হচ্ছে অভিভাবক সমাবেশ। প্রতিবছর আমরা অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভা করে থাকি। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান গাজীর স্বভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজি কফিল উদ্দিন,শফিউল আমিন খন্দকার নিপু, মোশারফ হোসেন,সালেহ আহমেদ কাজল,ঈমান আলী,আবু সাঈদ আক্তার,আল-মামুন বেপারী, মো. সোলায়মান,বাহালুল বেপারী সহ আরো অনেকে।
