দোহারে উপজেলা পরিষদের অর্থায়নে ফুটবল বিতরণ

ঢাকার দোহারে উপজেলা পরিষদের অর্থায়নে ফুটবল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পল্লী ভবনে উপকারভোগী সমিতি ও দলের সদস্যদের মাঝে এ ফুটবল বিতরণ করা হয়। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আব্দুস সাত্তার, সহকারী পল্লী উন্নয়ন অফিসার শেফালী ইয়াসমিন, জুনিয়র অফিসার মো. রাসেল, গ্রাম সংগঠক মো. আব্দুল খালেক, মাঠ সংগঠক অখিল কুমার বিশ্বাস, সাংবাদিক আল আমিন, মো. সোহেলসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। ফুটবল পেয়ে উপকারভোগী সমিতি ও দলের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *