মো.কামাল হোসেন : তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে দোহারের মেঘুলা বাজার, থানার মোড়, জয়াপাড়া বাজার এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাষ্টার, সেক্রেটারী হাফেজ রুহুল আমিন দেওয়ান, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালেক, এ্যসিস্টান সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন প্রমুখ।
