দোহারে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মো.কামাল হোসেন, ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ দলটির নায়েবে আমির বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে জয়পাড়া বাজার মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে করম আলির মোড় হয়ে ওয়ান ব্যাংক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টা‌রের সভাপতিত্বে ও সেক্রেটারি সুলাইমান বেপারীর সঞ্চালনায়
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আলমাস হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, দোহার থানা শাখার সহ সভাপতি বিল্লাল হোসাইন, সহ সভাপতি হাফেজ রুহুল আমিন দেওয়ান ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক আমিনী, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মতিউর রহমান মোল্লা,ইসলামি
ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *