মো. কামাল হোসেন : ঢাকার দোহারের মাহমুদপুরে বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চরমোনাই পীরের সংগঠন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখা। মঙ্গলবার (১১ আগস্ট) মাহমুদপুরের বিভিন্ন ওয়ার্ডের বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
মাহমুদুর ইউনিয়নের ১২০টি বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী মো. কামাল হোসেন মাস্টার, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাংগঠনিক সম্পাদক এবং মাহমুদপুর ইউনিয়নের সভাপতি ডা.হাফিজুল ইসলাম, মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ তাওহিদুল ইসলাম, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসাইন শামিম, যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন রানা, ইসলামী যুব আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মুফতি আলমাস হোসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী শ্রমিক আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহমান মাদবর, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মো. জামাল হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ আল-আমিন, ইশা ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. রিপন, মো. আ. রহমান প্রমুখ।
