দোহারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ ইসরাফিল ও আব্দুল হক নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল এর নেতৃত্বে এএসআই (নিঃ) নান্টু কৃষ্ণ মজুমদারসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সোমবার দোহার উপজেলার চর কুশাইচর এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইসরাফিল ও পূর্ব শিলাকোঠার কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল হককে গ্রেফতার করে।
পরে তাদের কাছ থেকে ২ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দোহার থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দোহার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *