দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের সুতারপাড়া, রাইপাড়া ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল প্রার্থীদের সাথে আচরণবিধি ও সার্বিক আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।
নির্বাচনে কোন প্রার্থী আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, ভোটররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাড়িতে ফিরবে এতটুকু আমরা নিশ্চয়তা দিতে পারি। আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা মাঠে কজে করবে। এছাড়া নির্বাহী ম্যজিস্ট্রেটগণ সার্বক্ষণিক কাজ করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু জাফর রিপন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হুসাইন খান,দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালসহসহ আরও অনেকে।
