দোহারে আ’লীগের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেনকে ফুলেল সংবর্ধনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আলমাস উদ্দিনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ফুলেল সংবর্ধনা প্রদান করেন তারা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সদস্য সুরুজ আলম সুরুজ, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, পৌরসভা কাউন্সিলর আব্দুস সালাম শুকুর, মুরাদ হোসেন, ইশরাত জাহান বনানী, রাইপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শওকত বেপারী, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর চোকদার, তিনজিল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসাইন, জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আওয়ামী লীগের অঙ্গসংঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *