দোহারে আগুনে পুড়েছে পাচঁটি ফার্নিচার দোকান : ক্ষতি ৩০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজারে অবস্থিত কাঠ পট্টি মার্কেটে আগুনে পুড়েছে পাচঁটি কাঠের ফার্নিচার দোকান। দোকান মালিকদের দাবি পাচঁটি দোকানে প্রায় ত্রিশ লক্ষ টাকার মালামাল ও স্থাপনা পুড়েঁ অঙ্গার। আগুনে পুড়ে ভষ্মিভূত দোকানগুলি হল মুক্তি ফার্নিচার, বাংলাদেশ ফার্নিচার হাউস, উত্তম ফার্নিচার, সত্য ফার্নিচার ও মোস্তফা ফার্নিচার।

জয়পাড়া বনিক সমিতির সাধারণ-সম্পাদক দেলোয়ার মাঝি জানান, বুধবার রাত ৪ টার দিকে জয়পাড়া বাজারের কাঠ পট্টি মার্কেটের রাত্রিকালীন পাহাড়াদারদের ডাক-চিৎকারে আগুন লাগার সংবাদ পেয়ে সাথে সাথেই দোহার ফায়ার সার্ভিসে জানালে আ. মান্নানের নেতৃত্বে একদল অগ্নি নির্বাপক কর্মী ও বাজারের স্থানীয়রা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময়ের মধ্যে কাঠ পট্টি মার্কেটে দুইটি দোকান ঘর এবং মো. লালমদ্দিন বেপারীর দুইাট দোকান ঘরসহ আগুনে পুড়ে পাচঁটি কাঠ ফার্নিচারের দোকানের মালামাল ও স্থাপনা পুড়েঁ অঙ্গার হয়ে যায়। আগুনে পুড়ে প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীদের সাথে নিয়ে টানা দুই ঘন্টার পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আল্লাহর মেহেরবানীতে পাচঁটি দোকান ছাড়া বাজারের অন্যান্য ফার্নিচারের দোকানগুলি আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থাকাতে এ ঘটনা ঘটেছে।

দোহার পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. খুরশিদ আলম জানান, বিদ্যুৎ সংযোগের আগে সবধরনের ক্রুটি পরীক্ষা করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। পরবর্তীতে অবৈধভাবে বিদ্যুতের তার কেউ কেউ অন্যত্র সংযোগ প্রদান করে থাকে বিধায় অনেক ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *