নবাবগঞ্জে তিন মাদক কারবারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আটক তিন মাদক কারবারীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত সূত্র জানায়, উপজেলার বক্সনগর গ্রামের আমিনুল ইসলামের ছেলে লিজান (১৮) কে এক বছরের কারাদণ্ড, ছোট রাজপাড়া গ্রামের আলিমদ্দিনের ছেলে সাইফুল (২০) ও তুইতাল গ্রামের মৃত বাচ্চুর ছেলে ফারুক (৩০) কে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে একশ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচএম সালাউদ্দীন মনজু এ আদালত পরিচালনা করেন। ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুস সালাম তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *