নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষাসেবিকা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পাড়া থানার মোড় সংলগ্ন সেন্টার ছিফের হলরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।কর্মশালায় প্রাথমিক শিক্ষা শক্তিশালী করনে বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা করা হয়।
আশা কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা পারভিন।
প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের বক্তব্যে ‘আশা’র কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, দেশের শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা ‘আশা’ দেশের সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝরেপড়া রোধে ‘আশা’র নিজস্ব অর্থায়নে ‘প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন কর্মসূচি’ পরিচালনা করে আসছে। বর্তমানে ৬৪টি জেলায় ১২৫০টি শিক্ষা কেন্দ্রে সেবিকাদের মাধ্যমে পাঠদান পরিচালনা করা হয়ে থাকে। তাদের নিয়েই ‘আশা’র ঢাকা (জিনজিরা) জেলার উদ্যোগে এই কর্মশালা এর আয়োজন করা হয়।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, সংস্থাটির ঢাকা ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম তারেক, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার আবু নওশের মো. ফাহাদ, সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার গোলাম হায়দার ভূইয়া, দোহার শাখা সিনিয়র ব্রান্স ম্যানেজার মো. রবিউল হোসেন, এস.এম.ই ম্যানেজার মো. আব্দুল মজিদসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষা সেবিকাবৃন্দ।
