আব্দুল রাহিম: ঢাকার দোহারে অভিভাবক সমাবেশ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে উক্ত বিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বেগম আয়েশা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি ও দায়রা জজ কোর্টের আইনজীবী এ্যাড. মো.আতিকুর রহমান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।
তিনি বলেন, পড়াশোনা করে ভুরি ভুরি সার্টিফিকেট অর্জন করলে প্রকৃত মানুষ হওয়া যায় না, সে জন্য দরকার হয় পরিবারের নৈতিক শিক্ষা। শিক্ষকদের মতো অভিভাবকদেরও সামাজিক দায়বদ্ধতা থাকতে হবে । সন্তানকে যদি আপনি সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন সেটাই হবে আপনার জীবনের সব চেয়ে বড় অর্জন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শিক্ষার্থীরা যদি নিজের দায়িত্ববোধ থেকে পড়াশোনা করে তাহলে নিজের উজ্জলতা তারা নিজেরাই উজ্জল করতে পারবে। এর জন্য করতে হবে তাদের কঠোর অধ্যবসায় । যার ফল স্বরুপ সে নিজেই আলো হিসেবে দেখতে পারবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শামিমা ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রভাষক এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার ইনচার্জ ( ওসি) মো. হাসান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.রকিব হাসান, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রভাষক তানজিলা সুলতানাসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
