দোহারের সাতভিটা-রুইথা রাস্তার বেহাল দশা

ইমরান খান রাজ : ঢাকা জেলার দোহারের নারিশা ইউনিয়নের সাতভিটার বেশিরভাগ যাতায়াত সড়ক চলাচলের অযোগ্য হয়ে ওঠেছে। খাড়াখন্ড, গর্ত, ভাঙ্গা রাস্তার ফলে স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সাতভিটার গাবতলা থেকে রুইথা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুরে রাস্তার বেহাল দশা। গর্ত এবং ভাঙ্গা রাস্তার কারণে যানবাহনে চলাচলে তীব্র কষ্ট পোহাতে হচ্ছে এলাকাবাসীর। দীর্ঘদিন সাতভিটার রাস্তাঘাট সংস্কার না করার কারণে এ এলাকার রাস্তাঘাটে যাতায়াত করা অনেকটাই কঠিন বিষয় হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জিন্নাত আলী বলেন, রুইথা এলাকার প্রায় প্রতিটি সড়কে ভাঙ্গা এবং গর্ত আছে যার ফলে প্রায়সময়ই ঘটছে নানান সড়ক দুর্ঘটনা। দ্রুত ব্যবস্থা না নিলে সাতভিটাবাসীর কষ্ট আরও দীর্ঘায়ু হবে। বৃষ্টি নামলে রাস্তায় গাড়ি বের করা যায়না। এবিষয়ে এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে জানানো হয়েছে বহু আগে কিন্তু এখনো কার্যকরী পদক্ষেপ নেয়নি তারা।

এ বিষয়ে সাতভিটা ওয়ার্ডের ইউপি সদস্য আ. মজিদ মোড়লের কাছে জানতে চাইলে তিনি রাস্তার বেহাল দশার কথা স্বীকার করে দ্রুত রাস্তা সংস্কার করার জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানান।

এ বিষয়ে নারিশা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন দরানী জানান, সাতভিটা-রুইথা এলাকার রাস্তা সংস্কারের বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশাকরি দ্রুত ঐ রাস্তার কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *