নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ঢাকার দোহার উপজেলায় পথচারীদের মাঝে মাস্ক ও টুপি বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী।
রোববার সকাল থেকে দোহার উপজেলার লটাখোলা, জয়পাড়া, থানার মোড়, বিলাসপুরসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে গণসচেতনতামূলক লিফলেট, মাস্ক ও টুপি বিতরণ করেণ।
এসময় লায়ন সালাম চৌধুরী বলেন, পরিস্থিতি বিবেচনায় সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। করোনা ভাইরাস বিশ্বকে থমকে দিয়েছে। আমার এলাকার মানুষকে এ ভাইরাসের সংক্রমন রোধ করার সহায়তার লক্ষ্যে আমি এ উদ্যোগ নিয়েছি। সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক কর্মকা-ে এগিয়ে আসতে হবে। করোনাভাইরাস প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে দোহারে ২ হাজার মাস্ক বিতরণ করেছেন এবং এর ধারা অব্যাহত রাখবেন বলে তিনি জানান।
