দোহারের মুকসুদপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সরকারি পদ্মা কলেজে মাঠে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
উৎসবমুখর সম্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক এম.এ হান্নান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা রুবেল।


সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ছিল উৎসবমূখর। মিছিল ব্যানার আর ফেষ্টুন নিয়ে দূর দূরান্ত থেকে মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। সম্মেলনের প্রথম পর্ব শেষে সন্ধ্যায় দ্বিতীয় পর্বে নেতা নির্বাচনের পর্ব শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের সিদ্ধান্ত হয়। প্রতিক বরাদ্দের পর রাত ১১টা পর্যন্ত চলে কাউন্সিলরদের ভোট গ্রহণ। ভোট গণনা শেষে অধ্যাপক এম.এ. হান্নান (দোয়াত কলম) প্রতিকে সভাপতি নির্বাচিত হন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাসুদ রানা রুবেল (ছাতা) প্রতিক। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি নিবন্ধন অধিদপ্তরের মহা পরির্দশক (আইজিআর) খান মো. আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মোল্লা মো. বেলাল, আ.খ ম.করম আলী, নুরুক হক বেপারী, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন. ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ প্রমুখ। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে মুকসুদপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *