মো.কামাল হোসেন: শুক্রবার (৭আগস্ট) সকালে মাহমুদপুর ৩ নং ওয়ার্ডের বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন বিশিস্ট ব্যাবসায়ী ও সমাজসেবক আলী আহমদ। মাহমুদপুর ৩ নং ওয়ার্ডের ৮০ টি পরিবারের মাঝ ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাউল,আলু, পিয়াজ, ডাল, ময়দা ।
ত্রাণ বিতরণ শেষে আলী আহমদ নববাংলা কে জানান, করোনার শুরুতে মাহমুদপুরে ত্রাণ বিতরণ করেছি। এখন আবার বন্যাকবলিত পরিবারের পাশে দাড়িয়েছি। ভবিষ্যতে মাহমুদপুরবাসীর পাশে থাকতে চাই।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল বাশার মুন্সী, জনাব আলী মাতবর, কালাম মাতবর, রহম আলী মাতবর প্রমুখ।
