দোহারের নারিশা বেপারী বাড়ীর উদ্যোগে বানভাসী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় বন্যাকবলিত ও কর্মহীন দুস্থ অসহায় ৬শতাধিক পরিবারের মাঝে এাণ সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে নারিশা ইউনিয়নের পশ্চিম চর এলাকার বেপারী বাড়ি পরিবারের পক্ষ থেকে এ এাণসামগ্রী ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান  ডা. আবুল কালাম বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী  মো.সালাউদ্দিন আহমেদ, দোহার উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ কার্গো ভেসেল ওর্নাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হল বেপারী, বীর মুক্তিযোদ্ধা মো. তোবারক বেপারী, বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ বেপারী, মিজানুর রহমান খোকন, ডা. আব্দুল কাদের বেপারী, মো. রফিক বেপারী, আজিজুল বেপারী, নারিশা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আক্তারুজ্জামান সোহেল, হায়দার বেপারী, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার শাখার সেক্রেটারী মো. সুলাইমান বেপারী, মাহবুব বেপারী, মো. শাহাদাৎ বেপারী, মামুন বেপারী,আব্দুল আলীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *