নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনাভাইরাস ও বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ৯শ হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকার দোহার উপজেলার রতন চত্বরে এই ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল বলেন, মহামারী করোনা ও বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ দুর্গতদের পাশে আছে। এবং দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত যুবলীগ দুর্গতদের পাশে থাকবে। এসময় নিখিল বিএনপিকে উদ্দেশ্য করে নিখিল বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যা ও ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেট হামলায় জিয়া ও জিয়া পরিবার জড়িত। মহামারী করোনা ও বন্যা মোকাবেলায় বিএনপি মানুষের কল্যাণে এগিয়ে আসেনি। বিএনপি মানুষের জন্য নয়, খুন, গুম, মানিলন্ডারিং ও এতিমদের টাকা লুটপাটের জন্য। এ সময় কর্মহীন মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বিত্তশালীদের প্রতি আহবান জানান তিনি।

দোহারে ত্রাণ বিতরণের সময় বক্তব্য রাখছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবলু কমিশনার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন, ঢাকা জেলা যুবলীগের সভাপতি সফিউল আযম খান বারকু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন দরানী প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ ও সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাস উদ্দিন ।
