মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গরিব অসহায়দের সহযোগীতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সৌদি আরব প্রবাসী, ব্যবসায়ী ও সমাজসেবক শেখ রিপন। তিনি মাহমুদপুর ইউনিয়নের চরকুশাই চর গ্রামের ১১০টি পরিবারকে ১০ কেজি করে চাউল দিয়ে সহযোগীতা করেন। শুক্রবার (১৭ এপ্রিল) ও শনিবার ( ১৮ এপ্রিল) তার নিজ বাড়ি থেকে চাউল বিতরণ করা হয়।
