দোহারের ভুমিকম্প কাঁপালো ঢাকা শহর

 মো. নাজমুল হোসেন: সময় ভোর ৫টা ৫৭ মিনিট দোহার-নবাবগঞ্জের বেশির ভাগ লোকজন তখন ঘুমে বিভোর। তবে এই ঘুমের মধ্যে ঘটে গিয়েছে তীব্র ভুমিকম্প। অনেকেই লোকমুখে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে ভুমিকম্প নিশ্চিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ভুতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে রিখটার স্কেলে ভুমিকম্পটির মাত্রা ছিলো ৪ দশমিক ৩। যার গভীরতা ছিলো ১০ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিলো ঢাকা থেকে ৪২ কিলোমিটার দূর দোহার উপজেলার ১৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে।
এবিষয়ে মৈনটঘাটের জেলেদের কাছ থেকে জানা যায়, আমরা তখন নদীতে মাছ ধরছি হঠাৎ নদীর সমস্ত পানি নড়াচড়া দিলো। নদীতে ঢেঊ সৃষ্টি হয়। আমরা অনেকি ভয় পেয়ে গেছিলাম। পওে বুঝলাম ভুমিকম্প হয়েছে।
ওই এলাকার এক কৃষক বলেন, আমি তখন ক্ষেতের দিকে যাচ্ছি। হঠাৎ আমাকে দুলাচ্ছে। ভাবছিলাম আমার মাথা চক্কর দিচ্ছে। পরে জনলাম ভুমিকম্প হয়েছে।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম বলেন, অনেকেই জানেই না আজ ভুমিকম্প হয়েছে। তবে দোহার বা আশে পাশের এলাকায় কোন ধরনের ক্ষতি হয়নি। মানুষের মধ্যে কোন আতঙ্ক নেই। যে যার মত তাদের স্বাভাবিক কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *