দোহারের বিলাসপুরে নির্বাচনী সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিলাসপুরের ৯নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে নির্বাচনী সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লার আয়োজনে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এর আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা সহ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের জন্য দোয়া করা হয়।  এসময় চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন মোল্লা বলেন,আমি দীর্ঘদিন যাবৎ বিলাসপুর ইউনিয়নে সফলতার সাথে চেয়ারম্যান হিসেবে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি। সকলের সম্মতিক্রমে আসন্ন নির্বাচনে পূণরায় নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। দল যদি আমাকে নৌকা প্রতীক দেয় তাহলে আবারো আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে আসন্ন নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হব।
এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান হুকুম আলী চোকদার,পৌরসভা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর চোকদার, রাহিম কমিশনার,ফরিদপুর ঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মৃধা, নুরু মোল্লা, আ: ছালাম মহরী, অ্যাডভোকেট জিন্নত আলী চোকদার,সাতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর ,সফিক তালুকদার,ক্বারী মো.শুকুর আলী, সুলতান মাহমুদ আতিক,লুৎফর মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *