দোহারের নারিশা বেপারী বাড়ি এসোসিয়েশনের আত্মপ্রকাশ

দোহারের নারিশা বেপারী বাড়ি এসোসিয়েশনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার নারিশা পশ্চিমচর বেপারী বাড়ি পারিবারিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষে আমার আমি বেপারী বাড়ি এসোসিয়েশন গঠন করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) বেপারী বাড়ি প্রয়াত সদস্যদের স্মরণে নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এসোসিয়েশনের আত্মপ্রকাশ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের ডা. আবুল কালাম বেপারী (বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার), নূরুল হক বেপারী, ডা. লোকমান বেপারী, মো. আলমাছ বেপারী, মো. তবারক বেপারী, মাহমুদ মনিরুল আলম বেপারী জীবন, আতিয়ার বেপারী, মো. ইউনুছ বেপারী, নূর মোহাম্মদ বেপারী, মিজানুর রহমান বেপারী খোকন, মাহমুদ খুরশিদুল আলম বেপারী মিলন, মনিরুজ্জামান মনির বেপারী, রফিক বেপারী।

গত ১৯শে মার্চ ২০২১ নারিশা পশ্চিমচর কেন্দ্রীয় ঈঁদগাহ মাঠে পারিবারিক বৈঠকে মুক্তিযোদ্ধা প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ডা. আবুল কালামকে প্রধান উপদেষ্টা করে বেপারী পরিবারের পারিবারিক সেতু-বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আহ্বায়ক- মাহমুদ মঞ্জরুল আলম (শামীম বেপারী), যুগ্ম আহ্বায়ক- আক্তারুজ্জামান সোহেল, জিএম আরিফুর রহমান (সুজন), সদস্য- এমডি মশিউর রহমান (পনির বেপারী), সোলাইমান বেপারী, মাহাবুব বেপারী, নাজমুল হাসান (রনি বেপারী), শাহাদাত হোসেন দ্বীপ, আবদুল আলিম বেপারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *