নিজস্ব প্রতিবেদক, ঢাকার দোহারে অটো চালককে অজ্ঞান করে অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় ফারুক (৩৫) নামে মলমপার্টির এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। মলমপার্টির সদস্য ফারুক নারায়গঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানায়। অটোচালক ফয়সালের বাড়ি মুন্সিগঞ্জের তুলশীখালীতে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৫টায় উপজেলা সদর জয়পাড়া বাজারের কাঠপট্টি এলাকা থেকে জনতার কাছে আটক হয় ফারুক।
জানায়, মঙ্গলবার সন্ধ্যায় অটোচালক ফয়সালকে কৌশলে বিস্কুট খাওয়ালে সে অচেতন হয়ে পড়ে। এসময় অটো নিয়ে পালাতে চাইলে বাজারের লোকজন তাকে আটক করে দোহার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফয়সালের বাবা সাইজুদ্দিন বলেন, আড়াই মাস আগে ১ লাখ ৬৮হাজার টাকা দিয়ে ছেলেকে অটো কিনে দিয়েছি। আমি শাক-সবজি বিক্রয় করি।
প্রত্যক্ষদর্শী মো. শাহরুখ বলেন, আমরা বাজারের দোকানে বসে কথা বলছিলাম। হঠাৎ দেখি অটোচালক ছেলেটা ঢুলছে। সে জানায় আমার অটো নিয়ে যাচ্ছে। পরে সবাইকে ডেকে অটোটা থামাতে বলি। অটো থামাতে গেলে লোকটি পালানোর চেষ্টা করলে অটোসহ মলমপাটির সদস্য ফারুক আটক করে বাজারের লোকজন। অজ্ঞান ছেলেটিকে হাসপাতালে নিয়ে ভর্তি করি।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রোগিকে ভর্তি করা হয়েছে। তাকে সেলাইন ও ওষুধ দেয়া হয়েছে। অবস্থা উন্নতির দিকে।
দোহার থানার কর্মরত উপপরিদর্শক মো. আক্কাছ বলেন, ফারুককে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এই ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
