নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ঢাকা-১ আসনের প্রার্থী ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় কুসুমহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি এই উঠান বৈঠকের আয়োজন করে। কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহীম শিলা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী শরীফ, উপজেলা বিএনপির সদস্য আমজাদ হোসেন মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি টিপু সুলতান মোল্লা, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সেখ ফালু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূইয়া সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
