মো. কামাল হোসেন : ২১ শে ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় ঢাকার দোহারের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরীর মিছিল ও আলোচনা সভার আয়োজন করে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ। এসময় সভায় উপস্থিত ছিলেন কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিন, পিয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আজম, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
