দোহারের এক ব্যবসায়ীর কাছ থেকে অভিনব কায়দায় মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার মো. আরিফ হোসেন নামে এক পোশাক ব্যবসায়ীর কাছ থেকে অভিনব কায়দায় পোশাক নেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তাঁতী বাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীর প্রায় ৫৫ হাজার টাকার মালামাল খোয়া গেছে বলে জানা গেছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদ মার্টেকে রুপা ফ্যাশন নামে একটি পোশাক বিক্রির দোকান রয়েছে। ব্যবসায়ী মো. আরিফ দোহার উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে।
আরিফ জানায়, বৃহস্পতিবার সকালে দোকানের পোশাক আনার বাড়ি থেকে রওনা দেই। ঢাকার ইসলামপুর এলাকা থেকে বিভিন্ন বয়সের তৈরি পোশাক কিনে দুপুর ১টার দিকে ইসলামপুর থেকে রিক্সায় করে তাঁতী বাজার মোড়ে উদ্দেশ্যে রওনা দেই।

রিক্সাটি জোনাকি হলের সামনে পৌছানোর পরই রিক্সাচালক রিক্সা থামিয়ে রিক্সা চাঁকা লিক হয়ে গেছে বলে আমাকে রিক্সা থেকে নামতে বলে। আমি রিক্সা থেকে নেমে রিক্সা সাথে সাথে হেটে যাওয়ার সময় পিছন থেকে আমাকে এক ব্যক্তি থাক্কা মেরে ফেলে দেয়। আমি উঠে দাঁড়ালে ওই ব্যক্তি আমাকে বলে আমার স্যালাইন নষ্ট করে ফেললেন কেনো। এই কথা বলে ঝগড়া বাধিয়ে দেয়। সঙ্গে থাকা আরো ৩/৪ জন লোক নানা ধরনের প্রশ্ন করতে করতে দ্রুত সঠকে পড়ে।

যে রিক্সায় মালামাল ছিল সেই রিক্সাটি দেখতে না পেয়ে বুঝতে পারি চক্রটি পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।
তাঁতী বাজার পুলিশ বক্সে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করে কোন লাভ না হওয়ায় হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন ওই ব্যবসায়ী। মোঃ আরিফ হোসেন জানান, আমি এর আগেও একাধিকবার ইসলামপুর থেকে দোকানের জন্য কাপড় কিনেছি কিন্তু এমন ঘটনার শিকার হয়নি। তিনি বলেন, দোহার নবাবগঞ্জ এলাকা থেকে যারাই মালামাল আনার জন্য যাবেন তারা অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করে তারপর যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *