সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত ও পিছনে থাকা তার স্ত্রী, ৪ বছরের এক সন্তান গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া এলাকার নিয়ামত ওরফে নেপালের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত-মোশারফ হোসেন মানিকগঞ্জ জেলা ও সদর থানার গুলতিয়া মূলজান গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,মোটর সাইকেল আরোহী মোশারফ হোসেন তার স্ত্রী ও ৪ বছরের এক শিশুকে নিয়ে তার নিজ বাড়ি হইতে ঢাকার উদেশ্য রওনা হন। পথিমধ্যে উপজেলার মেদুলিয়া এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। মোটরসাইকেলে থাকা তার স্ত্রী,সন্তান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন-আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *