দোহারে স্বেচ্ছাসেবকলীগের স্বাস্থ্যসামগ্রী ও ডেঙ্গু দূরীকরণের স্প্রে মেশিন বিতরণ

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বুথ, মাস্ক,হ্যান্ডস্যানিটাইজার এবং মশা প্রতিরোধে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
শনিবার দুপুরে উপজেলার হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে তিন হাজার মাস্ক ও মশা দূরীকরণ একটি অত্যাধনিক স্প্রে মেশিন বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাখাওয়াত হোসেন নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় নির্মল রঞ্জন গুহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করছি, আর করোনা কালীন সময়ে দোহার-নবাবগঞ্জে ৫০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে যাচ্ছে। আর এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আ. মুন্নাফ মাদবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সরোজ কুমার, নয়বাড়ী ইউনিয়ন আওয়ামীগ সভাপতি ডা. মো. বিল্লাল হোসেন,সহ-সভাপতি বিশ্বজিত গুহ টুটুল, সাংগঠনিক সম্পাদক চিনু পত্তনদার, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদ খান, মো. মনির হোসেন ভূঁইয়া, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাবেক ছাত্রনেতা সেকান্দার আলী, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জনি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জামিল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *