নিজস্ব প্রদিতবেদক: ঢাকার দোহার উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিং হিসেবে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযানে ৮ টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন।
মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশ্বের আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি।নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মেঘুলা ও জয়পাড়া হাট- বাজারে মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ ধারা অমান্য করায় ০৮টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার পাচশত টাকা জরিমানা আদায় করেন।
অভিযানকালে দোহার উপজেলা নির্বাহী অফিসার মো. মোবাশ্বের আলম বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সড়কে যানজট নিরসনে দোহার উপজেলায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত রাখবে। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি ও দোহার থানা পুলিশ ফোর্স।
