দোহারে আইডিয়াল হাই স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

নিজস্ব প্রতি‌বেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ক‌রে‌ছে ঢাকার দোহার উপ‌জেলার বাঁশতলা আইডিয়াল স্কুল। শুক্রবার (১৭ মার্চ) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত  ও  কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষকদের মোঃ সোহান, আতিকুর রহমান স্বাধীন, আল রাজিব হোসাইন, মাকসুমুল মুকিম, মোঃ নাঈম,মাহির দেওয়ান,মোঃ আশরাফ,মায়িশা আনিকা মীম,শারমিন আক্তার,দোলন আক্তার,বৃষ্টি রানী শীল,আইরিন আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *