দোহা‌রের বড় বাস্তা পরানখালী যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ঢাকার দোহারে বড় বাস্তা পরানখালী যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুর রহমান জাবের (কুয়াকাটা), হাফেজ কারী আ.ওয়াহাব দোহারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান  আলমগীর হোসেন।

মাহফিলে সভাপতিত্ব করেন দোহার উপজেলা আওয়ামীলিগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার।
মাহফিল পরিচালনায় ছিলেন পরানখালী আদর্শ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাসান মাহমুদ খান।
মাহফিলে দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *