দেশের দুঃসময়ে জিয়া পরিবার জনগণের পাশে থাকে –আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন দেশের দুঃসময়ে,দুরযুগে ও দূরবিপাকে জিয়া পরিবার থাকে জনগণের পাশে । বিএনপি জনগণের পাশে থাকে। ১৯৭১ সালে চট্টগ্রামের কালুর ঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিলে দেশের সশস্ত্র সংগ্রাম শুরু হয়।

পরে দেশ স্বাধীন হয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯ বছর আন্দোলনের মাধ্যমে ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন হয়। ৮হাজার মাইল দূরে লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশেষে ২৪ সালে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ এই নির্বাচন বয়কট করতে পারবে না। বানচাল করতে পারবে না। ভুন্ডুল করতে পারবে না। ।

তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের তারানগর সিরাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন,একটি রাজনৈতিক দল এই নির্বাচন বানচাল করার জন্য, ভুন্ডুল করার জন্য বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। কিসের পিআর পদ্ধতি। ভোট দিবেন কেরানীগঞ্জে এমপি হবে শরীয়তপুরে। এটা কি কেউ চায়। আপনাদের ভোটে কেরানীগঞ্জের সন্তান কেরানীগঞ্জের এমপি হবে। যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা স্বাধীনতা বিরোধী। তারা দেশের ভালো চায় না। তারা নির্বাচন চায় না ।

তারানগর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আব্দুল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন, মডেল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল প্রমূখ। ফাইনাল খেলায় তারানগর ইউনিয়ন কৃষকদল, তারানগর বটতলী ওল্ড ফ্রেন্ডস ক্লাবকে ২/১গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমান উল্লাহ আমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *