কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে ঢাকা -৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুর্নীতি রোধ করতে না পারলে অর্থনীতি পুনঃ উদ্ধার করা যাবে না। দুর্নীতি এখন ঈদের বকশীসে পরিণত হয়েছে। আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। একেবারে না পারলেও সহনশীল পর্যায়ে দুর্নীতি নামিয়ে আনতে হবে। পরে আস্তে আস্তে জিরো টলারেন্সে যেতে হবে। তিনি আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ও ঢাকা -৩ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা যখন ৩১ দফাটা দিয়েছি এই ৩১ দফার মধ্য দিয়ে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি অনিয়ম তান্ত্রিক সরকারের পরিবর্তন ঘটানো হয়েছে। সেই ৩১ দফার মধ্যে যে সকল সমস্যার কথা বলা হয়েছে সেগুলোকে চিহ্নিত করা এবং চিহ্নিত চিহ্নিত করার পাশাপাশি সেগুলোকে কার্যকর করার ব্যবস্থা করতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের ব্যাপক ভূমিকা নিতে হবে। এবং পুলিশ ফাড়ির আশেপাশে মাদকের আস্তনা গড়ে উঠেছে। এই আস্তানা গুলো চিহ্নিত করে মাদকের কবর রচনা করতে হবে। মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না।
আগে সাবেক প্রধানমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে আজিমপুর বানিয়ে ছিলেন। বর্তমান সরকার তারেক রহমানের ৩১ দফায় বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সংস্কার করবেন । তিনি আরও বলেন, আমি পার্লামেন্টের মানুষ, জনগনের প্রতিনিধি। আমি মন্ত্রিত্ব চাইনা। জনগনকে নিয়ে থাকতে চাই। কেরানীগঞ্জের মানুষের কল্যাণে কাজ করতে চাই। ঢাকা-৩ আসনকে আমি ঢেলে সাজাইতে চাই। যেখানে থাকবে না কোন মাদক, থাকবে না কোন চাঁদাবাজ, থাকবে না কোন দুর্নীতি।
কেরানীগঞ্জকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহ উমর ফারুকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কেরানীগঞ্জ রাজস্ব সার্কল সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল মাওয়া,দক্ষিন কেরানীগঞ্জ সার্কেল সগকারী কমিশনার(ভূমি) আফতাব আহমেদ,কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমান,কেরানীগঞ্জ উপজেলা দক্ষিন শাখা বিএনপির সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।
