দীর্ঘ ১৬বছর পর জামায়াতের কর্মী সম্মেলন

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার নবাবগঞ্জে দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ আগস্ট সকালে উপজেলার শিকারীপাড়ায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার আমীর মাওলানা হারুন-আর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন তার বক্তব্যে, সবাইকে ঐত্যবদ্ধভাবে দেশের জনগণের কল্যাণে পাশে থাকার আহবান জানান। সৈরাচারী শাসক পালানোর পর দেশে যে শান্তির বাতাস বইছে তা ধরে রাখারতে কর্মিদের প্রতি অনুরাধ করেন। অশুভ এই বিদায়ী শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন থাকারও আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ইব্রাহিম খলিল, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন আ. কাদের মিয়া, আবুল কালাম আজাদ খান, ইদ্রিস আলী, হাকিম আলী মাতবর, তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সহকারী অধ্যাপক আমির হোসেন মোল্লা, মাওলানা খবির উদ্দিন, মাওলানা মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুল সালামসহ থানার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *